অষ্টম জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপ শুরু

অষ্টম জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপ শুরু

তারণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ খো খো ফেডারেশনের সহায়তায় এবং মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে তিনদিন ব্যাপী অষ্টম জাতীয় খো খো (পুরুষ ও মহিলা) চ্যাম্পিয়নশীপ-২০২৫।

ঐতিহাসিক পল্টন ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক। এ সময় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মুক্তাদির বেলাল, সদস্য সচিব মতিউর রহমান বাবুল ও খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়সার সাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

kho kho 12

উদ্বোধনী খেলায় নীলফামারি মহিলা দলকে ইনিংস ও ২ পয়েন্ট ব্যবধানে হারায় বাংলাদেশ আনসার ও ভিডিপি। অপর ম্যাচে যশোর জেলা মহিলা দল ১ পয়েন্ট ও এক ইনিংস ব্যবধানে সাতক্ষীরা জেলা মহিলা দলকে হারায়। এদিকে পরের ম্যাচে আনসার মহিলা দল ঠাঙ্গাইল জেলা দলকে ইনিংস ও ৩২ পয়েন্ট ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে।

kho kho 3

পুরুষদের খেলায় টাংগাইল জেলা দলকে ইনিংস ও ৮ পয়েন্ট ব্যবধানে হারায় ঢাকা জেলা দল। অপর ম্যাচে গাজীপুর জেলা পুরুষ দলকে ইনিংস ও ১৩ পয়েন্টর ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।

kho kho 2

তিনদিনব্যাপী এই টুর্নামেন্টের পুরুষ ও মহিলা দলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর বিকেল ৩ টায়। ফাইনালের খেলা সরাসরি সম্প্রচার করা হবে। পল্টন ময়দান থেকে এনিগমা মাল্টি মিডিয়া টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ম্যাচ দুটি। এনিগমা টেলিভিশনের ফেইজবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে ফাইনালের লড়াই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন