অর্থ প্রতিবেদন না দিয়েই সাধারণ সভা

বিওএ’কে সরকারের আল্টিমেটাম

বিওএ’কে সরকারের আল্টিমেটাম

আগামী ৩০ জুলাই পঞ্চম সাধারণ সভা ডেকেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। সভার আলোচ্য সূচির মধ্যে পাঁচ নম্বরে রয়েছে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘটনাত্তর অনুমোদন। অথচ সর্বশেষ পাঁচ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থের অডিট রিপোর্ট সরকারকে দেয়নি বিওএ।

এরই মধ্যে গত পাঁচ বছরের বরাদ্দকৃত অর্থ ব্যয়ের হিসাব চেয়ে বিওএ’কে আল্টিমেটাম দিয়েছে সরকার। গত ১৩ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত চিঠিতে বিওএকে ১৫ কার্যদিবসের মধ্যে অডিট রিপোর্ট প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রতি বছর বিভিন্ন প্রতিযোগিতা অংশ নেওয়া ও প্রশিক্ষণের জন্য সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ পেয়ে থাকে বিওএ। আর এই অর্থ কিভাবে ব্যয় হয়েছে- সেজন্য অডিট রিপোর্ট সরকারকে দেওয়া প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামুলক। কিন্তু ২০২০-২০২১ অর্থবছর থেকে পেয়ে আসা বরাদ্দের কোনো বছরেরই অডিট রিপোর্ট সরকারকে দেয়নি বিওএ।

গত পাঁচ বছরে মোট ৪২ কোটি ৪০ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা বিওএ’কে বরাদ্দ দিয়েছে সরকার। ২০২০-২০২১ অর্থবছরে ৪ কোটি ৪৫ লাখ টাকার মধ্যে প্রশিক্ষণের জন্য ২ কোটি ২০ লাখ টাকা এবং ভ্রমণের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা বিওএকে বরাদ্দ দেয় সরকার।

২০২১-২০২২ অর্থ বছরে শুধুমাত্র প্রশিক্ষণের জন্য ৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৩৭৫ টাকা বরাদ্দ পায় বিওএ। ২০২২-২০২৩ অর্থ বছরে ১১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার টাকা, ২০২৩-২০২৪ অর্থবছরে ১৬ কোটি ৮৫ লাখ টাকা ও ২০২৪-২০২৫ অর্থ বছরে বিওএ ২ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ পায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন