৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই পঞ্চাশ ওভারের সিরিজ জিতে নিলো টিম ইন্ডিয়া। দলের সিরিজ জয়ের দিন রানে ফিরেছেন রোহিত শর্মা। ঝড়ো শতক হাঁকান ভারত দলপতি।
কটকের বারাবাতি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩০৪ রান জড়ো করে ইংল্যান্ড। জবাবে ৩৩ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে ১৩৬ রান তোলেন রোহিত ও শুবমান গিল। মূলত এই জুটিতেই জয়ের ভীত পেয়ে যায় স্বাগতিকরা। ৬০ রানে ফিরে যান গিল। সেঞ্চুরি তুলে নেন রোহিত। তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেন হিটম্যান। শ্রেয়াশ আইয়ার করেন ৪৪ রান। ৪১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন প্যাটেল। ইংল্যান্ডের হয়ে ২৭ রানে ২ উইকেট নেন ওভারটন।
এর আগে ইংল্যান্ডের সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন রুট। ডাকেটের ব্যাট থেকে আসে ৬৫ রান। এছাড়া লিয়াম লিভিংস্টোন ৪১, জস বাটলার ৩৪ ও হ্যারি ব্রুক করেন ৩১ রান। বাকি বোলাররা খরুচে বোলিং করলেও ব্যতিক্রম ছিলেন রবীন্দ্র জাদেজা। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩০৪/১০ (৪৯.৫ ওভার); জো রুট ৬৯, বেন ডাকেট ৬৫; জাদেজা ৩/৩৫
ভারত: ৩০৮/৬ (৪৪.৩ ওভার); রোহিত ১১৯, শুবমান গিল ৬০; ওভারটন ১/২৯
ফল: ভারত ৪ উইকেটে জয়ী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

