ক্রিকেট বিশ্বকাপের চ্যালেঞ্জ লিগ খেলতে জার্সিতে রয়েছেন কিপলিন ডরিগা। কিন্তু সেখানে গিয়ে উটকো এক ঝামেলায় জড়িয়ে পড়েছেন। পাপুয়া নিউগিনির এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বিরুদ্ধে উঠেছে ডাকাতির মতো গুরুতর অভিযোগ।
বিজ্ঞাপন
রাজধানী সেন্ট হেলিয়ায় গত সোমবার সকালে ডাকাতির ঘটনা ঘটে। তাতে জড়িত থাকার অভিযোগে দ্বীপ রাষ্ট্রটিতে ২৯ বছরের ডরিগাকে বুধবার সকালে ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, ডাকাতির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন তিনি।
পাপুয়া নিউ গিনির জার্সিতে ৮২টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন ডরিগা। ২০২১ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে মাঠেও ছিলেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

