ফের শ্রীলঙ্কার জালে নেপালের ৭ গোল

ফের শ্রীলঙ্কার জালে নেপালের ৭ গোল

সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম দেখায় শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারায় নেপাল। দ্বিতীয় দেখাতেও একই ঘটনার পুনরাবৃত্তি করল হিমালয় কন্যারা। এবারো লঙ্কানদের ৭-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে নেপালের হয়ে জোড়া গোল করেন কুসুম ও সমীক্ষা মাগার। এ ছাড়া একবার করে জালের দেখা পান পূর্ণিমা রায়, কুমারী নাথ ও বিরসানা চৌধুরী।

টুর্নামেন্টে এটা নেপালের তৃতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারায় দলটি। দ্বিতীয় ম্যাচে হেরে যায় স্বাগতিক বাংলাদেশের কাছে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে জয় তুলে নিলো নেপাল। সবশেষ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে সন্ধ্যায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে আফঈদা খন্দকারের দল।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখতে পারেনি শ্রীলঙ্কা। ৪ ম্যাচের সবকটি হেরেছে লঙ্কানরা। উদ্বোধনী ম্যাচে তাদের ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে হেরে যায় শ্রীলঙ্কা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন