ইয়ামালের জার্সিতে রেকর্ড আয়

ইয়ামালের জার্সিতে রেকর্ড আয়

নতুন মৌসুমে বার্সেলোনার ’১০ নম্বর’ জার্সি পাচ্ছেন লামিনে ইয়ামাল, এই ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে প্রায় ৭০ হাজার জার্সি, যা থেকে ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১২০ কোটি টাকা) রাজস্ব আয় করেছে স্প্যানিশ ক্লাবটি। খবর স্প্যানিশ গণমাধ্যম কুলে মানিয়ার।

বুধবার দুপুরে ইয়ামালের ১০ নম্বর জার্সির ঘোষণা দেয় ক্লাব। আর সেদিন বিকেলেই স্পোটিফাই ক্যাম্প ন্যুতে অবস্থিত ‘বার্সা বতিগা’ স্টোরে দেখা যায় ভক্তদের দীর্ঘ লাইন। মেসির জার্সি কেনার মতো পাগলামি দেখান ভক্তরা ইয়ামালের বেলায়ও।

বিজ্ঞাপন

অনলাইন স্টোরেও প্রথম ঘণ্টার মধ্যেই বিক্রি হয় প্রচুর জার্সি। পরেরদিন বিক্রির গতি বেড়ে প্রায় তিনগুণ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে ভক্তদের এই সাড়া দেওয়ার কাজ আরও বহুগুণ বেড়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন