অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশের গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া

কুয়ালালামপুরে সোমবার (২৮ এপ্রিল) ২০২৬ এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র হয়েছে। এ ড্রয়ে বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও তিমুর-লেস্তে। এই গ্রুপের খেলাগুলো হবে লাওসে। ৬ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ লাওসের বিপক্ষে। এরপর ৮ আগস্ট তিমুর-লেস্তে ও ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল চূড়ান্ত পর্বে খেলবে। অবশ্য রানার্সআপ দলেরও বাছাই পর্বের বৈতরণি পার হওয়ার সুযোগ রয়েছে।

আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। স্বাগতিক হওয়ার টুর্নামেন্টে সরাসরি খেলবে থাইল্যান্ড। তবে এই বছর ২ থেকে ১০ আগস্ট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে এশিয়ার ৩৩টি দেশ বাছাই পর্বের পরীক্ষা দেবে। ‘এ’ গ্রুপে ৫টি ও বাকি ৭ গ্রুপে ৪টি করে দল রয়েছে। গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেরা ৩টি দল টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। বাছাই পর্বে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জই অপেক্ষা করছে। কেননা অনূর্ধ্ব-২০ পর্যায়ে চ্যাম্পিয়ন দল দক্ষিণ কোরিয়া। তাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের মেয়েদের।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন