শেষ ম্যাচে চ্যাম্পিয়ন নির্ধারণ

ড্র করে শিরোপার অপেক্ষায় ব্রাজিল-আর্জেন্টিনা

ড্র করে শিরোপার অপেক্ষায় ব্রাজিল-আর্জেন্টিনা

সমীকরণটা ছিল সহজ- জয় পেলেই শিরোপা নিশ্চিত। সুযোগটা কাজে লাগাতে আজ শুক্রবার সকালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়ের দেখা পায়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কেউ। ম্যাচটা অমীমাংসিত থেকে গেছে ১-১ গোলে।

অথচ এ লড়াইয়ের আগে গ্রুপ পর্বে ব্রাজিলের জালে ৬ গোল দেওয়া আর্জেন্টিনাকেই এগিয়ে রেখেছিল সবাই। তবে ব্রাজিলের সামনে ছিল মধুর প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দেখা পায়নি সেলেসাওরা। জিততে পারেনি আলবিসেলেস্তেরাও।

লাতিন ফুটবলের দুই পরাশক্তির লড়াই ড্র হওয়ার কারণে শিরোপার ভাগ্য নির্ধারণও পিছিয়ে গেল। এখন চূড়ান্ত পর্বের শেষ ম্যাচের ফলই ঠিক করে দেবে চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিল লড়াই করবে চিলির বিপক্ষে। আর আর্জেন্টিনাকে মোকাবিলা করবে প্যারাগুয়ে।

পয়েন্ট ভাগাভাগি করায় ব্রাজিলের সংগ্রহ ৪ ম্যাচে ১০ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্টের পুঁজি নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তালিকার দুইয়ে রয়েছে আর্জেন্টিনা। লিগ পর্বের শেষ ম্যাচ খেলার পরও দুদলের পয়েন্ট সমান থাকলে গোল ব্যবধানেই নির্ধারণ হবে শিরোপা জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন