ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুমে গোলরক্ষকদের জীবন দুর্বিষহ করে তুলেছে নতুন বল। চলতি মৌসুমে নতুন অফিশিয়াল বলের সরবরাহকারী প্রতিষ্ঠান পুমা। তাদের তৈরি ‘অরবিটা আলটিমেট পিএল’ বল দিয়ে খেলা হচ্ছে এই মৌসুমে। কিন্তু বলের অস্বাভাবিক বাউন্স গোলরক্ষকদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।
মৌসুমের প্রথম ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আলতাই বায়িন্দির আর চেলসির রবার্তো সানচেজ হিমশিম খেয়েছেন। বিশেষ করে সানচেজ তো হাত ফসকে প্রায় আত্মঘাতী গোল করে বসেছিলেন, শেষ পর্যন্ত ভিএআরে রক্ষা পান।
নাম প্রকাশ না করার শর্তে প্রিমিয়ার লিগের এক গোলরক্ষক জানিয়েছেন, ‘এটা ভলিবলের মতো। বাতাসে অনেক নড়াচড়া করে। নাইকির বল কখনো এমন ছিল না। আমার মনে হয় না, এর আগে কোনো বল এ রকম ছিল।
গত মৌসুমেও সমালোচনায় পড়েছিল পুমার বল। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেই দিয়েছিলেন, ‘বলগুলো অনেক উড়ন্ত, গ্রিপও আলাদা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

