আর্জেন্টিনার হাতে বিশ্বকাপের টিকিট, ব্রাজিলের সামনে যে বাধা..

আর্জেন্টিনার হাতে বিশ্বকাপের টিকিট, ব্রাজিলের সামনে যে বাধা..

দারুণ ধারাবাহিকতায় দ্বিতীয় দল হিসেবে গত মার্চেই ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। বাছাইপর্বের প্রথম ১৫ ম্যাচের মধ্যে ১১টিতেই জিতেছে তারা। ৩৪ পয়েন্ট নিয়ে আছে ল্যাটিন আমেরিকা অঞ্চলের টেবিলের শীর্ষে। আলবিসেলেস্তেদের অবস্থা যখন এমন, ব্রাজিল শিবিরে তখন ভর করেছে দুর্দশা এবং হতাশা। একের পর এক ব্যর্থতার কারণে সরাসরি বিশ্বকাপে উঠার পথটা কঠিন করে তোলেছে তারা।

সবশেষ শুক্রবার (৬ মে) ভোরে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে সাবেক বিশ্ব চ্যাম্পিনরা। ল্যাটিন আমেরিকা থেকে সরাসরি ছয় দল বিশ্বকাপে জায়গা করে নেবে। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে ভেনেজুয়েলা। অর্থ্যাৎ পরবর্তী তিন ম্যাচ থেকে দুটি জয় পেলেই সরাসরি আসন্ন বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হবে ব্রাজিলের। সেক্ষেত্রে নিজেদের পরবর্তী চার ম্যাচ জিতলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না ভেনেজুয়েলা।

বিজ্ঞাপন

হেরে বা ড্র করেও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ থাকছে ব্রাজিলের। সেক্ষেত্রে টেবিলের সাত ও আটে থাকা ভেনেজুয়েলা ও বলিভিয়ার অমঙ্গল কামনা করতে হবে। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ইকুয়েডরের সঙ্গে পয়েন্ট ভাগ করায় এখন একটা বিষয় আপাতত নিশ্চিত- প্যারাগুয়েকে হারালেও বিশ্বকাপের টিকিট হাতে পাচ্ছে না ব্রাজিল। শেষ দুই রাউন্ডে তাদের প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া। অর্থ্যাৎ বাছাইপর্বের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে জায়ান্টদের।

প্রথম ১৫ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে জয়ের হাসি হাসতে পেরেছে ব্রাজিল। বিপরীতে পাঁচ ম্যাচে পেয়েছে হারের লজ্জা। বাকি চার ম্যাচে করেছে পয়েন্ট ভাগ। সবশেষ টানা দুই ম্যাচে জয়হীন দলটি। গত মার্চে আর্জেন্টিনার মাঠ থেকে ৪-১ গোলের হার নিয়ে ফিরেছিল ব্রাজিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন