বাংলাদেশকে উড়িয়ে বড় জয় শ্রীলঙ্কার

বাংলাদেশকে উড়িয়ে বড় জয় শ্রীলঙ্কার

ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা টি-টোয়েন্টিতেও টেনে আনলো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যাটিং ঝড়ে স্রেফ উড়ে গেল লিটন দাসের দল। ৭ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে ৬ বল হাতে রেখে ১৯ ওভারেই ১৫৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ইনিংসের শুরুতেই একরকম মামুলি বানিয়ে ফেলেন লঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। পাওয়ার প্লের ৬ ওভারেই ৮৩ রান তুলে নেয় লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ফেরেন ১৬ বলে ৪২ রান করে।

তার বিদায়ের পরও থামেনি ব্যাটিং ঝড়। একপ্রান্ত আগলে রাখা কুশল মেন্ডিস ৫১ বলে খেলেন ৭২ রানের ঝড়ো ইনিংস। ১৮তম ওভারে আউট হওয়ার আগে তার ইনিংসে ছিল ৫ চার ও তিন ছক্কা।

অন্যদিকে নিশাঙ্কা ৫ম ওভারে আউট হওয়ার সময়ই হাঁকান কুশলের সমান বাউন্ডারি। এতেই বোঝা যায় পাওয়ার প্লেতেই কতটা এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তাদের দুজনের ব্যাটিং ঝড়ের পর ৬ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। কুশল মেন্ডিস ২৫ ও আভিষ্কা ফার্নান্দো করেন ১১ রান।

বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন ২৪ রান খরচায় নেন একটি করে উইকেট। তাসকিন আহমেদ তিন ওভারে খরচ করেন ৪৩ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে পারভেজ হোসেন ইমনই যা একটু টি-টোয়েন্টি ধাঁচে ব্যাটিং করেছেন। তার বিদায়ের পর বাকিরা সবাই খেলেছেন ওয়ানডে স্টাইলে। উইকেটে থিতু হয়ে বড় ইনিংস খেলার চেষ্টায় বাংলাদেশের রান বাড়েনি।

ইমন ২২ বলে করেন ৩৮ রান। এ ছাড়া দুই বছর পর দলে ফেরা নাঈম শেখ ২৯ বলে ৩২ ও মেহেদি হাসান মিরাজ ২৩ বলে করেন ২৯ রান। তাতেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ১৫৪/৫, ২০ ওভার (ইমন ৩৮, নাঈম ৩২*, থিকসানা ২/৩৭)
শ্রীলঙ্কা- ১৫৯/৩, ১৯ ওভার (কুশল ৭৩, নিশাঙ্কা ৪২, মিরাজ ১/২৪)
ফল- শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা- কুশল মেন্ডিস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন