আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খেলাধুলাকে তৃণমূলে ছড়িয়ে দিতে চাই : আমিনুল

স্পোর্টস রিপোর্টার

খেলাধুলাকে তৃণমূলে ছড়িয়ে দিতে চাই : আমিনুল

খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ শুক্রবার সোনালি অতীত ক্লাব ঢাকা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এই লক্ষ্যে কথা বলেন তিনি। ইফতার ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমসহ সোনালি অতীত ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদের মিলনমেলা হয়। সোনালি অতীত ক্লাবের সদস্য ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলও।

তিনি বলেন, ‘আমাদের শুধু ফুটবল না আমাদের বাংলাদেশের স্পোর্টসকে আমরা কীভাবে একটি পেশাদারিত্বের মধ্যে আনতে, সেই চেষ্টা করব। তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই। মাদকমুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এবং আমরা নতুন করি স্পোর্টসের কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের অন্বেষণ করার মাধ্যমে সেই উপজেলা থেকে নতুন শুরু করে আমরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এসে শেষ করব। এখান থেকে এক্সট্রা অর্ডিনারি প্রতিভাবান খেলোয়াড়দের আমরা বাছাই করব। এটি শুধু ফুটবল না, এটি ক্রিকেটে হবে, এখানে কাবাডি রয়েছে, দাবা আছে এবং আরো অন্যান্য স্পোর্টস রয়েছে।’

অন্যদিকে, সোনালি অতীত ক্লাবকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দলে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এই ক্লাবটিকে আরো কীভাবে ডেভেলপ করা যায় কি না, আপনারা যারা দায়িত্বরত রয়েছেন আমরা আলোচনার মাধ্যমে এই ক্লাবটিকে আরো একটি পূর্ণাঙ্গ একটি ভালো অবস্থানে দেখতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: