কানাডায় ফিরেই মাঠে নামলেন শামিত

কানাডায় ফিরেই মাঠে নামলেন শামিত

বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেই কানাডায় গিয়ে মাঠে নামলেন শামিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষেই কানাডার উদ্দেশে পাড়ি জমান তিনি। দুদিন বাদেই ফের ক্লাবের জার্সি গায়ে মাঠে নামলেন।

কানাডা প্রিমিয়ার লিগে ক্যাভালরি এফসির হয়ে ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামেন শামিত। ম্যাচে তার দল ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে।

বিজ্ঞাপন

এর আগে ১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে শামিতের। সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচে পায়ের জাদু দেখিয়ে বাংলাদেশি সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। যদিও বাংলাদেশকে জেতাতে পারেননি তিনি। সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন