বাংলাদেশ রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হয়েছে বাস্কেটবলের প্রাথমিক পর্যায়ের কোচেস কোর্স। এই কোচেস কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। গতকাল থেকে শুরু হওয়া এই কোর্স চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে, তারুণ্যের উৎসবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয়েছে মেয়েদের বাস্কেটবল। সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেন ৩২ জন নারী ক্রীড়াবিদ।

চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার্সআপ হয় স্বাগতিক মহিলা ক্রীড়া সংস্থা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী আনজুম আরা আকসির। এ সময় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন। অন্যদিকে, মিরপুরের ইনডোর স্টেডিয়ামে গতকাল অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

