ইতালিতে ফুটবল মাঠে রেফারির সঙ্গে ঝামেলা করলেই যেতে হবে জেলে। রেফারিদের সুরক্ষায় কঠিন আইন জারি করতে যাচ্ছে ইতালি। এই আইন কার্যকর হলে রেফারিকে হেনস্তা করা ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড দেওয়া হবে বলে উল্লেখ করেছে বিবিসপ
ইতোমধ্যে অফিসিয়ালদের নিরাপত্তার লক্ষ্যে দেশটির পেনাল কোডে সংশোধনী আনার কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে ইতালির জুনিয়র জাস্টিস মিনিস্টার আন্দ্রেয়া ওস্টেলারি বলেন, ‘খেলা মানেই হচ্ছে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া। যারা এটি মানবে না, তাদের সতর্ক করা হচ্ছে রেফারির প্রতি যে কোনো আগ্রাসী আচরণ করলে শাস্তির সঙ্গে অভিযুক্তকে কারাগারেও পাঠানো হবে।’
এর আগে গত ডিসেম্বরে দেশটির ক্লাব প্রতিযোগিতার আসর সিরি আ’র রেফারিরা নানা হেনস্তার শিকার হওয়ায় ইতালিয়ান সকার রেফারিজ অ্যাসোসিয়েশনের (আইএসআরএ) সঙ্গে আলোচনায় বসে দেশটির সরকার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

