চ
চার দিনের ম্যাচের টুর্নামেন্ট হানিফ মোহাম্মাদ ট্রফিতে ২৯১ বলে ৩৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ইমাম। বাঁহাতি ব্যাটারের ইনিংসে ছিল ৩৪টি চার ও ৮টি ছক্কা। এর আগে ইংল্যান্ডের ওয়ানডে কাপে ইয়র্কশায়ারের হয়ে আট ম্যাচে ৯৮.২৮ গড় ও ৯৭.৪৫ স্ট্রাইক রেটে চার সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৬৮৮ রান করেন ইমাম। সব মিলিয়ে শেষ ২৯ দিনের মধ্যে পাঁচটি সেঞ্চুরি করলেন কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার ইনজামাম-উল-হকের ভাইয়ের ছেলে।
করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে মুলতান রিজিওনের হয়ে ডেরা মুরাদ জামালি রিজিওনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ইমাম অপরাজিত ছিলেন ১৮২ বলে ১৭৬ রানে। তৃতীয় দিন দ্রুত রান তুলে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। এরপর সেখান থেকে ট্রিপল স্পর্শ করতে বেশি সময় লাগেনি এই ওপেনিং ব্যাটারের।
ফরহাদ হুসেনের বলে ক্যাচ দিয়ে শেষ হয় মুলতান অধিনায়কের ৩৩০ রানের ইনিংস। তার ট্রিপল সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ডেরা মুরাদ জামালি রিজিওনের ৩৬১ রানের জবাবে ৫ উইকেটে ৬৬৪ রানে ইনিংস ঘোষণা করে মুলতান রিজিওন। ইমামের ট্রিপল ছাড়া দলটি হয়ে অপরাজিত সেঞ্চুরি করেন শারুন সিরাজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

