জাপানি কুস্তিগির সুসাকির সোনালি হাসি

জাপানি কুস্তিগির সুসাকির সোনালি হাসি

টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন জাপানি কুস্তিগির ইউই সুসাকি আইচি-নাগোয়া এশিয়ান গেমস-২০২৬-এর নারীদের ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতে নিয়েছেন। এটি তার প্রথম এশিয়ান গেমস স্বর্ণপদক। টুর্নামেন্টের চার ম্যাচের একটিতেও কোনো পয়েন্ট না হারিয়ে তিনি এই গৌরব অর্জন করেন।

ফাইনালে সুসাকি উত্তর কোরিয়ার কিম সন হিয়াংকে পরাজিত করেন। এর আগে এপ্রিলে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি একই প্রতিপক্ষকে হারিয়েছিলেন। অত্যন্ত সতর্ক ও বুদ্ধিমত্তার সঙ্গে খেলে তিনি প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি এবং টেকনিক্যাল সুপিরিয়রিটির মাধ্যমে জয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের পর তিনি প্রায় এক বছর প্রতিযোগিতা থেকে দূরে ছিলেন। গত বছর জাপানি গেমসে ৫৩ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে হেরে যাওয়ায় তার দুর্বলতাগুলো পরিষ্কার হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং নিজের দক্ষতা আরো শানিত করে তিনি এ প্রতিযোগিতায় দুর্দান্ত কামব্যাক করেছেন। এই জয়ের মাধ্যমে তিনি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন