শেষের ব্যাটি ধসে হারল বাংলাদেশ ইমার্জিং

শেষের ব্যাটি ধসে হারল বাংলাদেশ ইমার্জিং

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু শেষের ব্যাটিং ধ্বসে কপাল পুড়েছে আকবর আলিদের। দ্বিতীয় ওয়ানডেতে ১০ রানে হেরে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। তাদের হারিয়ে সিরিজে ১-১ সমতা আনলো প্রোটিয়ারা।

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩২ রান জড়ো করে তারা। লক্ষ্য তাড়ায় ২৯১ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। জয়ের জন্য তখন স্বাগতিকদের দরকার ছিল ৪২ রান। যদিও এই সহজ সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ ৩১ রানে বাকি পাঁচ উইকেট হারায় তারা। একে একে মোহাম্মদ রিজওয়ান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধারা ফিরে গেলে ৩২২ রানে অলআউট হয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

দল হারলেও এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আকবর। তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। মোকোয়েনার শিকার হয়ে যখন ফিরছিলেন তখন তার নামের পাশে শোভা পাচ্ছিল ১৩১ রানের ইনিংস। ১১০ বলের মোকাবেলায় ১৪ চারের পাশাপাশি দুটি ছয় মারেন অধিনায়ক আকবর। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন জিসান আলম। এছাড়া রিজওয়ান ৩৭ ও আরিফুল ইসলাম করেন ৩৫ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৬ রানে পাঁচ উইকেট নেন আন্দিলে সিমেলেন। মোকোয়েনার শিকার তিন উইকেট।

এর আগে কনর এস্টারহুইজেন ও দিয়ান ফরেস্টারের সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ভর দিয়ে বড় পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ফরেস্টারের অবদান ৯৬ রান। ৯১ রান এনে দেন এস্টারহুইজেন। ৫৫ রানের ইনিংস খেলেন আন্দিলে মকেগাকেন। এছাড়া ৩০ রান করেন মিকাইল প্রিন্স। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল, মারুফ ও রাব্বি দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং: ৩৩২/৭ (৫০ ওভার); ফরেস্টার ৯৬, এস্টারহুইজেন ৯১; রিপন ২/৫৬, মারুফ ২/৬৫

বাংলাদেশ ইমার্জিং: ৩২২/১০ (৪৯.৪ ওভার); আকবর ১৩১, জিসান ৫০; সিমেলেন ৫/৫৬, মোকোয়েনা ৩/৫২

ফল: দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ১০ রানে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন