ফিলিস্তিনে ইসরায়েলি হামলার ইস্যুতে অস্ট্রেলিয়ান ক্রীড়া সাংবাদিককে বরখাস্তের প্রতিবাদে দেশটির গণমাধ্যম বয়কট করেছেন ক্রিকেটার উসমান খাজা। তিনি অস্ট্রেলিয়ান রেডিও স্টেশন এসইএনে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের প্রথম দিন শেষ খাজাকে এসইএন থেকে আমন্ত্রণ করা হয়। তবে চ্যানেলটির সাংবাদিক পিটার লালোরকে ফিলিস্তিন ইস্যুতে বরখাস্তের কারণ দেখিয়ে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন খাজা।
বিজ্ঞাপন
ফিলিস্তিনকে সমর্থন করার প্রতিবাদে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া প্রতিবেদক লালোরকে বরখাস্ত করে এসইএন। বরখাস্তের আগে লালোর নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে একাধিক পোস্ট দেন। আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

