আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মির্জার ব্যাটে চট্টগ্রামের জয়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

মির্জার ব্যাটে চট্টগ্রামের জয়

বিপিএল শুরুর আগের দিন বিতর্ক ছড়ানো দুই দল মুখোমুখি উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে। বিসিবির দায়িত্বে যাওয়া চট্টগ্রাম রয়্যালসকে বলা হচ্ছিল ‘কমিটির দল’। সেই কমিটির দলই মাঠে দেখালো নিজেদের দারুণ ছন্দ। নোয়াখালি এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে শুরু করেছে এবারের টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৪ রান তোলে চট্টগ্রাম। এই দলীয় সংগ্রহের ভিত পায় মির্জা বেগের ৬৯ বলে ৮০ রানে ভর করে। জবাবে, তানভীর ইসলামের দারুণ বোলিংয়ের দিশেহারা হয়ে মাত্র ১০৯ রানে থামে নোয়াখালি এক্সপ্রেসের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে মাজ সাদকাদের ব্যাটে।

আগে ব্যাট করতে নেমে মির্জা বেগের ৮০ রান ও অধিনায়ক শেখ মাহেদির ২৬ রানে ভর করে ১৭৪ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম রয়্যালস। এছাড়া দলটির হয়ে মাহমুদুল হাসান জয় ১৭ ও মাহফিজুল ইসলাম রবিন করেন ১৬ রান। এতেই মূলত জয়ের ভিত গড়ে ফেলে চট্টগ্রাম। নোয়াখালির হয়ে সাব্বির হোসেন ৯ রানে নেন দুই উইকেট। সিলেটে শীতের রাতে এই ১৭৫ রানের লক্ষ্য তাড়া করাটা বড্ড কঠিন। সেই কঠিন কাজটা করতে পারেনি নোয়াখালি।

মাজ সাদাকাদের ৩৮ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে হায়দার আলির ব্যাটে। বাকিরা সবাই ছিলেন যাওয়া আসার মিছিলে। নোয়াখালির হয়ে তানভীর ইসলাম ৩৯ রানে নেন তিন উইকেট। এছাড়া দুইটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মকিদুল ইসলাম মুগ্ধ।

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম: -১৭৪/৬, ২০ ওভার (মির্জা ৮০, মাহেদি ২৬, সাব্বির ২/৯)
নোয়াখালি: -১০৯/১০, ১৬.৫ ওভার (সাদাকাদ ৩৮, হায়দার ২৮, তানভীর ৩/৩৯)
ফল: চট্টগ্রাম ৬৫ রানে জয়ী।
ম্যাচসেরা: -মির্জা বেগ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন