স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডকে শাস্তি

স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডকে শাস্তি

লর্ডসে রোমাঞ্চে ঠাসা তৃতীয় টেস্টে ভারতকে ২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। সেই সঙ্গে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা। সেই খুশি নিয়ে ওল্ড ট্রাফোর্ড টেস্টে নামার আগে শাস্তি পেল স্বাগতিকরা।

স্লো ওভার রেটের কারণে ২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ইংল্যান্ডের দুটি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। একইসঙ্গে দলটির ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতিটি ধীরগতির ওভারের জন্য একটি করে পয়েন্ট কেটে নেওয়া হয়। অন্যদিকে আইসিসির নিয়ম বলছে, প্রতিটি ধীরগতির ওভারের জন্য ৫ শতাংশ করে জরিমানা করা হয়।

ভারতের বিপক্ষে লর্ডস টেস্ট জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের নামের পাশে ছিল ২৪ পয়েন্ট। স্লো ওভার রেটের শাস্তির পর বর্তমানে তাদের আছে ২২ পয়েন্ট। তাতে করে টেবিলের দুই থেকে তিনে নেমে গেছে বেন স্টোকস অ্যান্ড কোং। তাদের জায়গাটির দখলে নিয়েছে শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন লর্ডস টেস্টের দুই ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পল রাইফেল, থার্ড আম্পায়ার আহসান রাজা ও ফোর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড। ইংলিশ অধিনায়ক স্টোকস দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন