চ্যাম্পিয়নস ট্রফি

‘এত কলা তো বানরও খায় না, এটা ওদের ডায়েট’

‘এত কলা তো বানরও খায় না, এটা ওদের ডায়েট’

সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফিতে পারফরম্যান্স খারাপ হওয়ায় সমালোচনার বিষাক্ত তীর বিদ্ধ হচ্ছে দেশটির ক্রিকেটারদের। হাঁটা, কথা, খাওয়া- সবকিছুতেই মোহাম্মদ রিজওয়ানদের ত্রুটি ধরা পড়ছে। তাদের সমালোচনায় মুখর হয়েছেন দেশটির সাবেকরা। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের কাছে তো প্রশ্নবিদ্ধ নিজের দেশের ক্রিকেটারদের খাদ্যাভ্যাস।

বিজ্ঞাপন

টেন স্পোর্টসের ‘ড্রেসিং রুম’ শোতে পাকিস্তানের ক্রিকেটারদের খাদ্যাভ্যাস নিয়ে লিজেন্ড পেসার আকরাম বলেন, ‘আমি আপনাদের তিনজনের কাছে একটা ব্যাপার জানতে চাই। একটা ঘটনার কথা বলছি, সম্ভবত আজকের ম্যাচের দ্বিতীয় বা তৃতীয় পানি পানের বিরতির সময়। আমি দেখলাম, এক প্লেট কলা নিয়ে আসা হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের জন্য। এত কলা তো বানরও খায় না। এটা ওদের ডায়েট!’

পরে ওয়াকারের উদ্দেশে প্রশ্ন ছুঁড়েন ওয়াসিম, ‘তুমি বোলিং করার সময় কয়টা কলা খেয়েছো?’ হাসতে হাসতে উত্তরে ওয়াকার বলেন, ‘আমার মনে নেই।’ আকরাম এবার নিজেই হেসে কুটপাট। বলেন, ‘ভাবুন, আমাদের সময় আমরা যদি এভাবে কলা খেতাম বোলিংয়ের সময় আর অধিনায়ক ইমরান ভাই আমাদের দেখতেন, পিটিয়েই মেরে ফেলতেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন