শুধু ভালো খেলতে চ্যাম্পিয়নস ট্রফিতে পা রাখেনি আফগানিস্তান। করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডের এ বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সংবাদ সম্মলনে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদি দৃপ্ত কণ্ঠে জানিয়েছেন, 'চ্যাম্পিয়ন হতেই এসেছি।’
বিশ্বকাপের মতো আইসিসির টুর্নামেন্টে সেমিফাইনালেও খেলেছে আফগানিস্তান। আগের এই সাফল্যকে শক্তি মানতে নারাজ আফগান অধিনায়ক, ‘গত দুটি বিশ্বকাপে আমরা ভলো খেলেছি কিন্তু এটা এখন অতীত। আমাদের মাথায় থাকতে পারে, তবে সামনেই তাকাতে হবে। আমরা এমন দল নই, যারা কিছু একটা অর্জন করে তার ওপর নির্ভর করে থাকবে।'
এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলতে চায় আফগানিস্তান। সঙ্গে জিততে চায় শিরোপা, 'আমাদের লক্ষ্য হচ্ছে দল হিসেবে প্রতিনিয়ত উন্নতি করা। যখনই আমরা সুযোগ পেয়েছি, চ্যাম্পিনস ট্রফি, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে চেষ্টা করেছি পারফরম্যান্স উন্নতি করতে। যেমন গতবার সেমিফাইনালে খেলেছি। এবার আশা করব ফাইনালে যাব এবং শিরোপা জিতব। আমরা এটার দিকেই তাকিয়ে আছি, আমি জানি আমাদের সামর্থ্য আছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

