উদ্বোধনী জুটি ভাঙল বাংলাদেশের

উদ্বোধনী জুটি ভাঙল বাংলাদেশের

দীর্ঘদিন পর টেস্টে উদ্বোধনী জুটিতে ভালো কিছু দেখল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে শতরান করেন সাদমান ইসলাম অনিক ও এনামুল হক বিজয়। শেষেরজন ফেরায় ১১৮ রানের উদ্বোধনী জুটি ভেঙেছে স্বাগতিকদের।

ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরার আগে ৩৯ রান করেন বিজয়। ৮০ বলে চারটি বাউন্ডারি মারেন এই ডানহাতি ওপেনার। অপরপ্রান্তে ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন সাদমান।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে সাদমান ও বিজয়ের শতরানের উদ্বোধনী জুটিতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ৩২ ইনিংস পর এই সংস্করণে শতরানের জুটি পেল বাংলাদেশ। এর আগে সবশেষ ২০২২ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ব্যাটে শতরানের জুটি পেয়েছিল বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন