ক্রীড়াঙ্গন যতোই সময়ের দিকে এগোচ্ছে, ততোই নিয়মকানুনে আসছে পরিবর্তন। এবার ২০২৬ বিশ্বকাপে পেনাল্টির নিয়মে আসতে পারে পরিবর্তন। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এমনটাই আলোচনা করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’।
বর্তমানে পেনাল্টিতে নেওয়া শট গোলকিপার ফিরিয়ে দিলে কিংবা ক্রসবার অথবা পোস্টে লেগে ফিরে এলে ফিরতি শটে গোল করার সুযোগ থাকে। কিন্তু নতুন নিয়মে এটা তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ, পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে। ২০২৬ বিশ্বকাপ থেকে এমন নিয়ম প্রচলনের কথা ভাবছেন ফুটবলের আইনপ্রণেতারা।
তারা জানিয়েছে, পেনাল্টি শট মিস করার পর ফিরতি বলে কেউ শট নিতে পারবে না, সেটা গোলকিক হবে। অর্থাৎ একবার পেনাল্টি মিস করার পর বলটি ডেড হয়ে যাবে। তখন মাঝমাঠ থেকে আবার নতুন করে খেলা শুরু হবে। গোল না হলে গোলকিক পাবে পেনাল্টি ঠেকানো দল। কোনো কর্নার কিংবা দ্বিতীয় সুযোগ নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

