সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত নারী দল ঘোষণা করেছেন প্রধান কোচ পিটার বাটলার। অনুমিতভাবেই তার দলে জায়গা হয়নি বিদ্রোহ করা অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ নারী ফুটবলারের। ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হলেও অধিনায়ক কে- সেটি বলা হয়নি।
তারুণ্যনির্ভর দল গঠন করেছেন কোচ বাটলার। তিনি জানান, ‘তারাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। দলের অনেক খেলোয়াড় তরুণ। তাদের সময় দিতে হবে। তাদের শেখার অনেক কিছু আছে।’
বাংলাদেশ নারী ফুটবল দল : আফিদা খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, ঐশী সুলতানা, তনিমা বিশ্বাস, মেঘলা রানী, মারিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অয়ন্ত বালা, জয়ন্ত বিবি রিতা ও নাবরিন খাতুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

