ক্রিকেটে শেষ ওভারের থ্রিলারে বোলারদের জন্য ইয়র্কার একটা মোক্ষম অস্ত্র। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শেষ ওভারে কোনো ইয়র্কার ছাড়াই নিউজিল্যান্ডকে জয় এনে দিলেন ম্যাট হেনরি। ৭ রান ডিফেন্ড করতে নেমে ৩ রানের জয় এনে দেন দলকে।
হেনরির ছয়টি বল ছিল যথাক্রমে হার্ড লেংথ (০ রান), লেংথ (উইকেট), লেংথ (২ রান), ফুল লেংথ (১ রান), লেংথ (উইকেট), স্লোয়ার লেংথ (১ রান)। ১০ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন হেনরি।
ম্যাচ সেরা হেনরি পরে সংবাদ সম্মেলনে বললেন, রান কম ছিল বলেই ইয়র্কার না করে আরও বড় ঝুঁকির পথ বেছে নিয়েছেন তিনি, 'ভাবনাটা ছিল ব্যাটসম্যানদের কাজ কঠিন করে তোলা নিশ্চিত করা। শুরুতেই ইয়র্কারের চেষ্টা করে যদি দুটো রান হয়ে যেত, তাহলে ছয় বল পার করা কঠিন হতো। যেটা সবসময় কাজে আসে না, তবে এ দিন ভালো গেছে।'
'খুব বেশি রান ছিল না আমাদের বাঁচানোর। এতে একটা ব্যাপার ভালো হয়েছে যে, পরিষ্কার হয়ে গেছে ঝুঁকি নিতেই হতো আমাদের। হয় ডট বল অথবা উইকেট, এটা ছাড়া উপায় ছিল না। ব্যাপারটি ছিল,যা করতে চাই, তা বাস্তবায়ন করা। সৌভাগ্যবশত আজকে তা পেরেছি ভালোভাবে।'- আরও যোগ করেন হেনরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

