লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচের ভেন্যু নিয়ে বেশ ধোঁয়াশা তৈরী হয়েছিল। অবশেষে কাটল সংকট। বার্সা এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, বাংলাদেশ সময় আগামী রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।
২০২৩ সালের মে মাস থেকে সংস্কারের জন্য বন্ধ হয়ে আছে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু। চলতি মৌসুমের শুরুতেই ক্যাম্প ন্যুতে ফিরতে চেয়েছিল বার্সা। কিন্তু মাঠ খেলার জন্য তৈরি হয়নি। পরের ঝামেলা বাঁধে লিগ কর্তৃপক্ষের কাছে সময়মতো জমা দিতে না পারায়।
বিজ্ঞাপন
আর অলিম্পিক স্টেডিয়াম আবার এখন ব্যবহারের জন্য প্রস্তুত নয়। ফলে নতুন এক বিকল্প ভেন্যুর খোঁজে নামতে হয় বার্সেলোনাকে। শেষ পর্যন্ত সমাধান সেই ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম, যেখানে মূলত খেলে বার্সা নারী ও যুব দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

