চ্যাম্পিয়নস ট্রফি

টপ অর্ডারের রানে ফেরার অপেক্ষায় জাকের

টপ অর্ডারের রানে ফেরার অপেক্ষায় জাকের

স্কোরবোর্ডে ৩৫ রান তুলতে নেই ৫ উইকেট। এই পরিসংখ্যানই যথেষ্ট ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার কতটা অসহায় ছিল। চ্যাম্পিয়নস ট্রফির পরের দুই ম্যাচে টপ অর্ডার ঘুরে দাঁড়াবে এমনটাই আশা করেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে এমনটাই বলেছেন তিনি। পাশাপাশি নিজের ইনিংস বড় করতে না পারার আক্ষেপের কথাও ছিল তার কণ্ঠে।

বিজ্ঞাপন


ভারতের বিপক্ষে ম্যাচ শেষে জাকের বলেন, ‘দ্রুত পাঁচ উইকেট হারানোয় শুরুটা ভালো ছিল না। তাওহিদ ও আমি ভালো স্কোর করার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত, আমার শেষটা ভালো হয়নি। এটা হলে আরো ভালো স্কোর হতো।’

ষষ্ঠ উইকেট জুটিতে তাওহিদ হৃদয়কে সঙ্গে ১৫৪ রান যোগ করেন জাকের আলী। সেখানে তার অবদান ছিল ১১৪ বলে ৬৮ রান। বাড়তি ডট খেলে দলকে কক্ষপথে ফেরান। তাদের পারফরম্যান্সের দিনে ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার।

ভারত ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়াবে এমন আশা প্রকাশ করে জাকের বলেন, ‘আশা করি আমাদের টপ অর্ডার সেখানে (পাকিস্তান) রান করবে। ওপেনাররা রান পেলে পরের ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়ে যায়। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দেখেছি আমরা। সেখানে উইকেট ভালো ছিল। এমন উইকেট পেলে আমাদের টপ অর্ডার রান পাবে।’


ভারতের বিপক্ষে হারের পর উইকেট নিয়ে হয়েছে অনেক বেশি আলোচনা। হৃদয়ের পাশাপাশি উইকেট কঠিন ছিল এমন কথা শোনা গেছে জাকেরের কণ্ঠেও। তিনি বলেন, ‘উইকেট কিছুটা ট্রিকি ছিল। এটা ব্যাটিং করা সহজ ছিল না। উইকেট ইনিংসজুড়ে একেক সময় একেকরকম মনে হচ্ছিল। আমরা উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিংয়ের চেষ্টা করেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন