ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্থিক জরিমানা গুনতে হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। গত ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা শুরু করতে দুই মিনিট দেরি করায় বাফুফেকে এক হাজার ৫০০ ডলার জরিমানা করেছে এএফসি।
গত ১৭ জুলাই এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলোর শৃঙ্খলা-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে বাফুফেকে এ জরিমানা করেছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বাফুফেকে আগামী এক মাসের মধ্যে জরিমানা করা অর্থ দিতে হবে। আর্থিক জরিমানার পাশাপাশি বাফুফেকে সতর্কও করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো ম্যাচে বিলম্ব বা এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরো কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানায় এএফসি। বাংলাদেশের মতো পাকিস্তান, মিয়ানমারও ম্যাচে বিলম্ব করায় এ শাস্তি পেয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

