আইপিএলে চ্যাম্পিয়ন হতে পাঞ্জাবের দরকার ১৯১

আইপিএলে চ্যাম্পিয়ন হতে পাঞ্জাবের দরকার ১৯১

আইপিএলের ফাইনালে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের বড় পুঁজি গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ব্যাট হাতে ঝলক দেখালেও ফিফটি ছুঁতে পারেননি। ৪৪ রানের দারুণ কার্যকরী ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন। দলের বাকি ব্যাটসম্যানদের কেউ ২৬ রানের স্কোর পেরিয়ে যেতে পারেননি। টুর্নামেন্টে প্রথম শিরোপা জিততে পাঞ্জাব কিংসের দরকার এখন ১৯১।

বিজ্ঞাপন

তার আইপিএলের ফাইনালে টস ভাগ্য কথা বলেছে কিংস পাঞ্জাবের হয়ে। টস জিতে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে দুদল। তার মানে আসন্ন ফাইনাল দিয়ে নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল।



সংক্ষিপ্ত স্কোর:

বেঙ্গালুরু: ১৯০/৯, ২০ ওভার (কোহলি ৪৩, পতিদার ২৬, লিভিংস্টোন ২৫, মায়াঙ্ক ২৪, জিতেশ ২৪, শেফার্ড ১৭ ওসল্ট ১৬; আর্শদীপ ৩/৪০ ও জেমিসন ৩/৪৮)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন