পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন এনরিক নরকিয়া, সেটা এখন পুরনো খবর। নতুন খবর হলো এই তারকা পেসারের বদলি হিসেবে মিনি বিশ্বকাপ হিসেবে খ্যাত টুর্নামেন্টের দলে করবিন বশকে নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নির্বাচক প্যানেল।
পিঠের চোট থাকার পরও নরকিয়াকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত ফিট হয়ে উঠতে পারেননি নরকিয়া। তাই তার বিকল্প বিবেচনা করতে বাধ্য হয় সিএসএ।
নরকিয়ার বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া বশ একজন অলরাউন্ডার। গত ডিসেম্বরে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন তিনি। সে ম্যাচে ৬৯ রানের বিনিময়ে নেন এক উইকেট। এমআই কেপটাউনের হয়ে এসএ টি-টোয়েন্টির সদ্য শেষ হওয়া আসরের শিরোপা জেতেন বশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

