আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ। টস ভাগ্য সহায় হয়েছে আফগানিস্তানের। তাই তো টসে জিতেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন নিয়ে এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম ও নাসুম আহমেদ। এশিয়া কাপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয় ও শেখ মাহেদী হাসান।
বাংলাদেশ একাদশ : জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান : রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, ডারউইস রাসুলি, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমদ, মোহাম্মদ ইসহাক ও ফরিদ আহমেদ মালিক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

