বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন ১৬ সদস্যেল দলে ফেরানো হয়েছে দিলশান মাদুশঙ্কাকে। সবশেষ ২০২৪ সালের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ খেলেছিলেন এই বাঁহাতি পেসার।
ঘোষিত দলে আছেন কুশল মেন্ডিস, নিশান মাদুশকা, আবিষ্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলেলাগে, দিলশান মাদুশাঙ্কাদের মতো ক্রিকেটাররা। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দলই নির্বাচন করেছে এসএলসির নির্বাচকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২ জুলাই। সিরিজের বাকি ম্যাচদুটি হবে ৫ ও ৮ জুলাই। প্রথম ম্যাচদুটির ভেন্যু কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শেষ ম্যাচ হবে পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কা দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েয়েলাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রথনায়েকে, দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

