নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। এবার সে দলের নেতৃত্বেভার দেওয়া হলো উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে।
মূলত জাতীয় দল থেকে বাদ পড়া এবং সামনের দিনগুলোতে যাদের দেশের জার্সিতে দেখার পরিকল্পনা আছে সেসব ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল গঠন করেছেন নির্বাচকরা। দলে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলামদের মতো ক্রিকেটাররা।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী সোমবার (৫ মে)। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ হবে ৭ মে। সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়া টি-স্পোর্টস ইউটিউব চ্যানেলেও ম্যাচ দেখা যাবে।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ শামিম হোসেন, মোহাম্মদ তানভীর ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

