প্রসঙ্গ কনকাশন সাব

সাবেক ইংলিশ ক্রিকেটারদের তোপের মুখে ভারত

স্পোর্টস ডেস্ক

সাবেক ইংলিশ ক্রিকেটারদের তোপের মুখে ভারত

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়েছে তারা। সিরিজ জিতলেও কনকাশন সাব ইস্যুতে সাবেক ইংলিশ ক্রিকেটারদের তোপের মুখে পড়েছে ভারত।

আগে ব্যাট করে ১৮১ রান জড়ো করে ভারত। স্বাগতিকদের ইনিংসের শেষ ওভারে আঘাত পান শিবম দুবে। সে ওভারের শেষ বলে ব্যক্তিগত ৫৩ রানে আউট হন এই ব্যাটিং অলরাউন্ডার। এরপর আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। তার কনকাশন সাব হিসেবে নামানো হয় হার্ষিত রানাকে। যিনি একজন বিশেষজ্ঞ পেস বোলার।

বিজ্ঞাপন

রানাকে নামিয়ে দারুণ সুবিধাটাই পায় ভারত। বল হাতে ৩ উইকেট নেন এই ডানহাতি পেসার। যেটা ইংল্যান্ডকে ১৬৬ রানে অলআউট করতে মূখ্য ভূমিকা রাখে।

আইসিসির নিয়ম বলছে, বদলি খেলোয়াড়কে অবশ্যই আঘাত পাওয়ার ক্রিকেটারের মতো হতে হবে। যেন নির্দিষ্ট দল বদলিতে বাড়তি কোনো সুবিধা না পায়।

যদিও দুবের বদলিতে নিয়মটি মানেনি ভারত। বিষয়টি নিয়ে ম্যাচ চলাকালেই ধারাভাষ্য কক্ষে কেভিন পিটারসেন বলেন, ‘রানা ও দুবে এক ধরনের খেলোয়াড় নয়। আপনি যে কাউকেই এই প্রশ্ন করতে পারেন। সবাই একই উত্তর দেবে। দুবে রানার মতো বিশেষজ্ঞ পেসার নয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, ‘একজন মূল বোলার কিভাবে একজন ব্যাটার কাম পার্টটাইম বোলারের বদলি হতে পারে?’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...