বিশ্বকাপের ৯ ম্যাচে সাথিরা

বিশ্বকাপের ৯ ম্যাচে সাথিরা

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসিকে। বিশ্বকাপের মোট ৯টি ম্যাচের আম্পায়ার্স প্যানেলে থাকছেন তিনি। ৯ ম্যাচে আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার মিলিয়েই দায়িত্ব পেয়েছেন সাথিরা।

এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপ পরিচালনায় আম্পায়ার্স প্যানেলে থাকছেন সব নারী আম্পায়ার। সেই ইতিহাসের অংশ হচ্ছেন সাথিরা। বাংলাদেশের ক্রিকেটে এর মধ্যেই বেশ কিছু প্রথমের জন্ম হয়েছে সাথিরার হাত ধরে।

বিজ্ঞাপন

আগামী বৃহস্পতিবার বেঙ্গালুরুতে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ড ও ভারতীয় ‘এ’ দলের লড়াই দিয়ে আসর শুরু করবে সাথিরা। এরপর ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার লড়াইয়ে তিনি থাকবেন চতুর্থ আম্পায়ারে।

তিনি ১১ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন। টিভি আম্পায়ারের দায়িত্বে তাকে দেখা যাবে ১৯ অক্টোবর ইন্দোরে ভারত-ইংল্যান্ড ম্যাচে ও ২৩ অক্টোবর মুম্বাইয়ে ভারত-নিউ জিল্যান্ড লড়াইয়ে।

গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত হন সাথিরা। পরে উইমেন’স এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেন। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন ছেলেদের ক্রিকেটে। কিছুদিন আগে সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে টিভি আম্পায়ার ছিলেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...