ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে শচীনের ভবিষ্যদ্বাণী

ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে শচীনের ভবিষ্যদ্বাণী

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার। দলের সিনিয়র অনেক খেলোয়াড় না থাকলেও এই সফরে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে ভারতের জয় দেখছেন ‘মাস্টার ব্লাস্টার’। ইএসপিএনক্রিকইনফোকে এমনটাই জানিয়েছেন তিনি।

শচিনের ভাষ্য, ‘আমি ৩-১ ব্যবধানে ভারতের পক্ষেই সিরিজের ফল ধরে রেখেছি।’ সেই সঙ্গে নতুন অধিনায়ক শুভমান গিলকেও পরামর্শ দিয়েছেন তিনি।

এ নিয়ে শচিন বলেন, ‘আমার পরামর্শ থাকবে বাইরের কে কী বলছে, সেসব নিয়ে ভাবার দরকার নেই। ওর ভাবার বিষয় হলো, ড্রেসিংরুমে যেটা আলোচনা হয়েছে, সেটা মাঠে বাস্তবায়ন হচ্ছে কি না তা খেয়াল রাখা। সিদ্ধান্তগুলো দলের স্বার্থকে সামনে রেখেই নেওয়া হচ্ছে কি না, সেটাই গুরুত্বপূর্ণ।’

গতকাল লিডসের হেডিংলিতে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এরপর সিরিজের বাকি চারটি ম্যাচ হবে বার্মিংহাম, লর্ডস, ম্যানচেস্টার এবং ওভালে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন