টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টিতেও একই ঘটনার পুনরাবৃত্তি করল ক্যারিবিয়ানরা। সিরিজের শেষ কুড়ি ওভারের ম্যাচে ৩৭ রানে হেরে ধবল ধোলাই হয়েছে সফরকারী দল।

সাউদাম্পটনে আগে ব্যাট করতে নেমে বেন ডাকেট, জেমি স্মিথদের টর্নেডো ব্যাটিংয়ে ২৪৮ রানের বিশাল পুঁজি পায় ইংল্যান্ড। ৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ডাকেট। ৬০ রান এনে দনে স্মিথ। ২৬ বল খেলেন এই ওপেনার। ২২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক। ১৬ বলে ৩৬ রান করেন জ্যাকব বেথেল।

বিজ্ঞাপন

জবাবে ২১১ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন রোভম্যান পাওয়েল। শাই হোপের অবদান ৪৫ রান। শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে ২৬ রান। ইংল্যান্ডের হয়ে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন লুক উড।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২৪৮/৩ (২০ ওভার); ডাকেট ৮৪, স্মিথ ৬০; রাদারফোর্ড ১/২০

ওয়েস্ট ইন্ডিজ: ২১১/৮ (২০ ওভার); পাওয়েল ৭৯, হোপ ৪৫; উড ৩/৩১

ফল: ইংল্যান্ড ৩৭ রানে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...