আইপিএল

কোহলি-সল্টের ব্যাটে জয়ে শুরু ব্যাঙ্গালুরুর

কোহলি-সল্টের ব্যাটে জয়ে শুরু ব্যাঙ্গালুরুর

জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে তারা। ফ্র‍্যাঞ্চাইজিটির এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি ও ফিল সল্ট।

বিজ্ঞাপন

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে ২২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু। সফরকারীদের হয়ে ফিফটি করেন কোহলি ও সল্ট। ৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন আগেরজন। ৫৬ রান করেন সল্ট। ৩১ বল খেলেন ইংলিশ ব্যাটার। এছাড়া রজত পতিদারের অবদান ৩৪ রান।

এর আগে আজিঙ্কা রাহানে ও সুনিল নারিনের ব্যাটে চড়ে এই সংগ্রহ দাঁড় করায় কলকাতা৷ ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন রাহানে। ৬ রানের জন্য ফিফটি বঞ্চিত হন নারিন। ২২ বলে ৩০ রান করেন রাঘুবংশী। ব্যাঙ্গালুরুর হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

কলকাতা: ১৭৪/৮ (২০ ওভার); রাহানে ৫৬, নারিন ৪৪; ক্রুনাল ৩/২৯

ব্যাঙ্গালুরু: ১৭৭/৩ (১৬.২ ওভার); কোহলি ৫৯, সল্ট ৫৬; নারিন ১/২৭

ফল: ব্যাঙ্গালুরু ৭ উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন