হেডিংলি টেস্ট

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ভারত। হেডিংলির ইয়র্কশায়ার ক্রিকেট গ্রাউন্ডে টস জিতেছেন স্বাগতিকদের অধিনায়ক বেন স্টোকস। সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বিভিন্ন কারণে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ইংল্যান্ড ও ভারতের জন্য। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু হলো এই দুই দলের জন্য।

বিজ্ঞাপন

বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর এটা ভারতের প্রথম টেস্ট সিরিজ। দুই তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে শুভমান গিলের নেতৃত্বে টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া।

এই সিরিজটির নামকরণ করা হয়েছে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি। এখন থেকে দুই দলের সকল টেস্ট সিরিজ এই নামে হবে। সিরিজ শুরুর আগে যথারীতি ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত ও ইংল্যান্ডের এই দুই কিংবদন্তি ক্রিকেটার।

দুই দলের একাদশ:

ভারত: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্ত, করুন নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

ইংল্যান্ড: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং, শোয়েব বাশির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন