ম্যানচেস্টার টেস্টের বাকি অংশে অনিশ্চিত পান্ত

ম্যানচেস্টার টেস্টের বাকি অংশে অনিশ্চিত পান্ত

ইংল্যান্ড সফরটা ভারতীয় দলের জন্য মোটেও সুখকর হলো না। একের পর এক চোটে বিধ্বস্ত হচ্ছে দল। সবশেষ ম্যানচেস্টারে চোট পেয়েছেন দলের গুরুত্বপূর্ণ তারকা রিশাভ পান্ত। লর্ডসের চোট থেকে সেরে উঠতে না উঠতেই এবার চোট পেলেন ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে। চোটের অবস্থা এতোটাই গুরুতর যে, টেস্টের বাকি অংশে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

বিজ্ঞাপন

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম দিনে ভালোই ব্যাট করছিলেন পান্ত। বিপত্তি বাঁধে ক্রিস ওকসের করা বলে রিভার্স সুইপ করতে গিয়ে। পায়ের পাতায় মারাত্মক চোট পান পান্ত। সাথে সাথেই মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। ৪৮ বলে ৩৭ রান করে অপরাজিত থেকে যান তিনি। পরে স্ক্যান করে জানা যায়, ধরা পড়েছে ফ্র্যাকচার। খবর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর।

ক্রিকইনফো আরও জানিয়েছে, ফ্র্যাকচার ধরা পড়ায় ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে আর কিপিং করতে পারবেন না পান্ত। তবে দলের প্রয়োজনে ব্যাট হাতে নামবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে ভারতের টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিসিসিআই এর মেডিকেল স্টাফের পরামর্শই চূড়ান্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন