ইউরোপা লিগ থেকে বাদ প্যালেস

ইউরোপা লিগ থেকে বাদ প্যালেস

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চলতি মৌসুমে থেকে ইউরোপা লিগে খেলতে পারবে না। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা মাল্টি-ক্লাব মালিকানা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে প্যালেসকে ইউরোপা লিগ থেকে বাদ দিয়ে কনফারেন্স লিগে পাঠানোর নির্দেশ দিয়েছে।

উয়েফার নিয়ম অনুযায়ী, একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন দুটি ক্লাব ইউরোপীয় প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নিতে পারে না।

বিজ্ঞাপন

জানা যায়, আমেরিকান ব্যবসায়ী জন টেক্সটর একাধারে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস এবং ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ-এর মালিকানায় অংশীদার। আর এই কারণেই উয়েফা বেঁকে বসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন