আবার এনএসসি অ্যাওয়ার্ড চালু

আবার এনএসসি অ্যাওয়ার্ড চালু

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার কয়েক বছর আগে চালু হয়েছে। তবে নাম বদলে করা হয় শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাওয়ার্ড। এই নাম এবার পরিবর্তন করে পুরোনো নামে আবার পুরস্কার চালু করেছে এনএসসি।

পুরস্কারের নীতিমালাও পরিবর্তন আনা হয়েছে। এই পুরস্কারের জন্য এনএসসি আবেদন আহ্বান করেছে। এনএসসির বিজ্ঞপ্তিতে আগামী ৭ জুলাইয়ের মধ্যে এনএসসি সচিব বরাবর পুরস্কারের জন্য আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এনএসসির পরিচালক (ক্রীড়া) হুমায়ন কবীর এ সংক্রান্ত চিঠি ক্রীড়া ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া সম্পর্কিত প্রতিষ্ঠানে দিয়েছেন। আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই কমিটি তা পর্যালোচনা করবে। সেই কমিটির সুপারিশ পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করবে আরেকটি কমিটি।

এনএসসি পুরস্কারে আটটি ক্যাটাগরি রয়েছে। আজীবন সম্মাননা, ক্রীড়াবিদ, উদীয়মান ক্রীড়াবিদ, ক্রীড়া অ্যাসোসিয়েশন/সংস্থা, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর ও ধারাভাষ্যকার- এ ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান আগে পুরস্কৃত করা হয়েছে। আগামী ৫ আগস্ট এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন