জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অফ হিরোজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অফ হিরোজ

১৯৭২ থেকে ২০২৫ সাল পর্যন্ত যারা ক্রীড়াবিদ হয়েছেন তাদের নিয়ে হিস্ট্রি অফ হিরোজ নামক এক অনুষ্ঠানের আয়োজন করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ। শনিবার (২৬ এপ্রিল) এই অনুষ্ঠানের স্পোর্টস রোল অনার উপস্থাপন করেন সুজিত ব্যানার্জি চন্দন। তার আগে স্বাগত বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠান শেষে ফটো সেশন হয় এবং বিকেলে জাবির কেন্দ্রীয় খেলার মাঠে বর্তমান ও সাবেক খেলোয়ারদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন হয়।

বিজ্ঞাপন

হিস্ট্রি অফ হিরোজে অংশ নেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, বর্তমান আইসিসি প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান, সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপন, সাবেক ফিফা রেফারি ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জি চন্দন, অনূর্ধ্ব ১৯ দলের এক ঝাঁক ফুটবলার, ক্রিকেটারসহ আরও অনেকেই।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের স্পন্সর ছিল স্বপ্ন নিবাস ও নিউ স্টার গ্রুপ। প্রতিবছরের জানুয়ারি মাসে ইতিহাস বিভাগে এক লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করার ঘোষণা দেয় এই দুই প্রতিষ্ঠান। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই হিস্ট্রি অফ হিরোজ অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন