নাঈমের ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

নাঈমের ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। খুব স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলটাকে ঘিরে বাড়তি কৌতুহল ছিল সবার মাঝে। সে কৌতুহলের মাত্রা বেড়েছে দুই বছরের বেশি সময় পর ওপেনার নাঈম শেখের দলে ফেরা নিয়ে।

নাঈম ফেরায় দলে জায়গা হয়নি আরেক ওপেনার সৌম্য সরকারের। এই ইস্যুতে প্রশ্ন ছিল প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর কাছে। উত্তর দিতে মোটেও বেগ পেতে হয়নি তাকে। রেফারেন্স হিসেবে ঘরোয়া ক্রিকেটে নাঈমের সাম্প্রতিক দুর্দান্ত ফর্মকে টেনে এনেছেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সবশেষ আসরে ১১ ম্যাচে ৬১৮ রান করেন নাঈম। এছাড়া সবশেষ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার। তার ফেরা নিয়ে লিপু বলেন, ‘এই সৌম্যর জায়গায় অনেকেই ভালো করছেন। কার বিকল্প হিসেবে নাঈম শেখকে দলে নেওয়া হয়েছে। এখন যে দুজন ওপেনার আছেন, তারা যে ইন্টেন্টে ব্যাটিং করেন নাঈমও তেমন। ডিপিএলের সবশেষ আসরে তিনি সেই সক্ষমতা দেখিয়েছেন। নিজের ব্যাটিংয়ে পরিবর্তন এনেছেন।’

সৌম্যর না থাকার ব্যাখ্যায় লিপু বলেন, ‘গত ১২-১৪ মাসে সৌম্য তিনবার চোট পেয়েছেন। সে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এসিএল চোটের পাশাপাশি মাথায় ব্যথা পান। তার হাঁটুতে এসিএলের চোটটা বড় ছিল। সে চোট থেকে সেরে উঠে ওয়েস্ট ইন্ডিজে সিরিজে আযুলে চোট পান। এজন্য আঙুলে অনেকগুলো সেলাই দিয়ে হয়েছিল। তাই অনেকদিন তাকে বাইরে থাকতে হয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন