বিশ্রামে পুরান

রাসেল-হোল্ডারদের ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

রাসেল-হোল্ডারদের ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দলে ফেরানো হয়েছে আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারকে। আইপিএল খেলার পর বিশ্রাম চাওয়ায় রাখা হয়নি নিকোলাস পুরানকে।

এর আগে সবশেষ গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন রাসেল। অন্যদিকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই সংস্করণে খেলেছেন হোল্ডার। এই দুইজন ছাড়াও দলে ফেরানো হয়েছে শেরফানে রাদারফোর্ডকে। বাদ পড়েছেন শামার স্প্রিঙ্গার, জাস্টিন গ্রিভস ও টের‌্যান্স হাইন্ডস।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আয়ার‌ল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে পরিবর্তন থাকবে তিনটি। আইরিশদের বিপক্ষে খেলবেন না রাসেল, ব্র্যান্ডন কিং ও রোস্টন চেজ। দলের সঙ্গে যোগ দেবেন কেসি কার্টি ও জাইড গুলি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, শেরফানে রাদারফোর্ড, জনসন চার্লস, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, রোস্টন চেজ, গুদাকেশ মোটি, আকিল হোসেন ও ম্যাথু ফোর্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, শেরফানে রাদারফোর্ড, জনসন চার্লস, জেসন হোল্ডার, এভিন লুইস, গুদাকেশ মোটি, আকিল হোসেন, ম্যাথু ফোর্ড, জাইড গুলি ও কেসি কার্টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন