এমসিসির নতুন সভাপতি এড স্মিথ

এমসিসির নতুন সভাপতি এড স্মিথ

আগামী এক বছরের জন্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন এড স্মিথ। ক্লাবটির চেয়ার অব ক্রিকেট পদে নিয়োগ পেয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইয়ন মরগান।

ইংল্যান্ডের কাউন্টি ও জাতীয় দলের হয়ে প্রায় ১৩ হাজার রান আছে স্মিথের। যার মধ্যে রয়েছে ৩৪টি শতক। কেন্ট ও মিডলসেক্সের সাবেক ব্যাটার এড স্মিথ, যিনি ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলেছেন। তিনি দায়িত্ব নিলেন মেরভিন কিংয়ের স্থলাভিষিক্ত হয়ে।

বিজ্ঞাপন

এমসিসির নতুন প্রেসিডেন্ট হয়ে স্মিথ বলেন, 'এমসিসির প্রেসিডেন্ট হিসেবে লর্ড কিংয়ের স্থলাভিষিক্ত হওয়া আমার জন্য বিশাল সম্মানের বিষয়। লর্ডস সবসময় আমার জীবনের বিশেষ অংশ ছিল—কখনও সমর্থক হিসেবে, কখনও খেলোয়াড় আর পরে নির্বাচক হিসেবে। ক্লাবের ইতিহাসের এমন এক আকর্ষণীয় সময়ে দায়িত্ব নিতে পারা বিশেষ গর্বের।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...