বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বোর্ডের সংবিধান এবং বিধি অনুসারে, নিয়মাবলি প্রণয়ন, তফসিল ঘোষণা, ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে এই কমিশন।
নির্বাচন কমিশনে জায়গা পেয়েছেন তিনজন। তারা হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) ও সিআইডি প্রধান মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদের মধ্যে মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি দুজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। বিসিবি জানিয়েছে, কমিশনের তত্ত্বাবধানেই বোর্ডের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বিসিবি। পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন