এশিয়ান গেমস

উশুতে পদক নিশ্চিত করলেন জিন্নাত

উশুতে পদক নিশ্চিত করলেন জিন্নাত

উশুতে বাংলাদেশের জন্য সুখবর এনে দিয়েছেন জিন্নাত আক্তার। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির লড়াইয়ে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের এই প্রতিযোগী। ফলে এই ইভেন্টে অন্তত একটি পদক নিশ্চিত হয়েছে জিন্নাতের।

বিজ্ঞাপন

প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনা নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ডিসকোয়ালিফাইড হন। এর ফলে জিন্নাত আক্তারকে বিজয়ী ঘোষণা করা হয়।

উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু জানান, জিন্নাতের সেমিফাইনাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সেমিফাইনালে লড়বেন, যেখানে তার প্রতিপক্ষ চীনের একজন প্রতিযোগী। সেমিফাইনালে জিততে পারলে স্বর্ণপদকের লড়াইয়ে নামবেন জিন্নাত। আর হেরে গেলেও ব্রোঞ্জ পদক নিয়েই ফিরবেন তিনি।

এই ইভেন্টের প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন জিন্নাত। এরপর কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে এখন পদক নিশ্চিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই উশু খেলোয়াড়।

অপরদিকে পুরুষদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের সজীব হোসেন। চীনের প্রতিযোগী জিয়ামিনের বিপক্ষে লড়াইয়ে নকআউট হন তিনি। পরবর্তী রাউন্ডে আর অংশ নিতে পারেননি সজীব এবং ওয়াকওভার দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন